সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৮২ হাজার জাল টাকাসহ যুবক আটক | চ্যানেল খুলনা

খুলনায় ৮২ হাজার জাল টাকাসহ যুবক আটক

৮২ হাজার জাল টাকাসহ মো. সজিব আলী (১৭) নামে এক যুবককে আটক করেছে খানজাহান আলী থানার আটরা-আফিলগেট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বুধবার ( ১৯ মার্চ) সন্ধ্যায় খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির এসআই অয়ন তীর্থ পাইক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ডিউটি পালনকালে খুলনা- যশোর মহাসড়কের আটরা-আফিলগেট পুলিশ চেকপোষ্টে চেকিংকালে ৮২ হাজার(১৬৪ পিচ ৫০০ টাকার নোট) জাল টাকাসহ মোঃ সজিব আলী (১৭) কে আটক করে।

আটককৃত সজিবের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার ভগবতিতলা এলাকায়। তার পিতার নাম মোঃ মোজাহার মোল্লা।

এ ব্যাপারে খানজাহান আলী থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট-এ একটি মামলা হয়েছে। মামলা নং ৩। তাং ২০/৩/২০২৫। আটককৃত যুবককে আজ কোর্টে চালান দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় অস্ত্র, গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।