সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ১৫ সোনার বারসহ আটক ২ | চ্যানেল খুলনা

খুলনায় ১৫ সোনার বারসহ আটক ২

খুলনায় স্বর্ণের ১৫টি বারসহ ২ পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ইমন ও আবুল হোসেন ঢাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

এনামুল হক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা জিরোপয়েন্ট এলাকায় সাতক্ষীরা যাওয়ার জন্য নামেন। তখন তাদের হাঁটাচলা দেখে সন্দেহ করেন থানার একজন কর্মকর্তা । তাদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন জুতার মধ্যে স্বর্ণের বার রয়েছে।

তিনি বলেন, জিরোপয়েন্টে নেমে তারা সাতক্ষীরার বাসের সন্ধান করছিল। তারা সাতক্ষীরা হয়ে বারগুলো ভারতে পাচার করতে চেয়েছিল বলে পু‌লি‌শের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

জেআইসিতে গুম-নির্যাতন মামলায় আযমীর অবশিষ্ট জেরা আজ

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।