সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ১১ কেজি গাঁজাসহ আটক দুই | চ্যানেল খুলনা

খুলনায় ১১ কেজি গাঁজাসহ আটক দুই

খুলনার রূপসায় খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৯ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা জেলার কাজল(২৯) ও মাদারীপুর জেলার আবুল হোসেন (৪২) কে আটক করা হয়।

বিসিজি স্টেশন রূপসার কনটিজেন্ট কমান্ডার মোঃ মোশারফ হোসেন জানান, মাদক বিক্রেতারা ঢাকা থেকে সাতক্ষীরার গাড়িতে করে মাদকসহ খুলনায় পৌঁছায়। এমন সময় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট গাজায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।