সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় হোটেলকক্ষে যুবকের মরদেহ, কথিত স্ত্রী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় হোটেলকক্ষে যুবকের মরদেহ, কথিত স্ত্রী গ্রেপ্তার

খুলনা নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর কথিত স্ত্রী ফাতেমাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নগরীর সদর থানাধীন খানজাহান আলী সড়কের কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নি হ ত সোহেল রানা বাবু নগরীর লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমান ও প্রয়াত ফিরোজা বেগমের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফাতেমা ও সোহেল স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ওই কক্ষ ভাড়া নেন। পরে সোমবার রাত আড়াইটার দিকে ফাতেমা কক্ষ থেকে বের হয়ে হোটেলের কর্মীদের মালিককে ফোন করতে বলেন।

একপর্যায়ে ফাতেমা তাঁর স্বামীকে হ ত্যা করার কথা জানান বলে হোটেল কর্তৃপক্ষের ভাষ্য। পরে কর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাত ৩টা ৯ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সময় ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কপোতাক্ষ হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় মাদক ও জাল টাকাসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডালিম গ্রেপ্তার

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।