সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় সংগঠকসহ যুবশক্তির দু’নেতা আহত | চ্যানেল খুলনা

খুলনায় সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় সংগঠকসহ যুবশক্তির দু’নেতা আহত

খুলনার শান্তিধাম মোড় এলাকায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি ও জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিরাজু ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় যুবশক্তি খুলনা জেলা কমিটি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পূর্বপরিকল্পিত এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতান্ত্রিক অধিকার ও জননিরাপত্তার ওপর আঘাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য এবং পূর্বে বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তারা বিচারহীনতার সুযোগ নিয়ে বারবার অপরাধ সংঘটিত করছে।

জাতীয় যুবশক্তি খুলনা জেলা কমিটির আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান মাহমুদ এক বিবৃতিতে বলেন, এই হামলা শুধু আমাদের সংগঠনের ওপর নয়, খুলনার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। প্রশাসন দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ নাশকতা বা রাজনৈতিক সহিংসতার সাহস না পায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।