সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মুড়ির প্যাকেট বিস্ফোরণ, জামায়াত নেতা আহত | চ্যানেল খুলনা

খুলনায় মুড়ির প্যাকেট বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে মুড়ির প্যাকেটে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরের দিকে সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।

কেউ ভুল করে বাইরে রেখে গেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন তিনি। মুড়ির প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন,“ ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১

উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় হকারদের নগর ভবন ঘেরাও

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

খুলনায় নকশীকাঁথা ট্রেনের বগিতে আগুন, ক্ষতিগ্রস্ত তিনটি চেয়ার

খালিশপুরে অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ

খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।