সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বুধবার) খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, তামাক সামাজিক পরিবেশ যেমন নষ্ট করে তেমনি প্রাকৃতিক পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে ফেলছে। প্রতিবছর দেশে তামাক জনিত রোগের ফলে প্রায় দুই লাখ মানুষ মারা যায়। সুষ্ঠুভাবে জীবন যাপন করতে হলে তামাকজাতদ্রব্য পরিহার করতে হবে। তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ হুসাইন শওকত, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন) মোঃ রিয়াজুল কবির, কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ ইমরান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলমগীর কবির ও ডাঃ সাদিয়া মনোয়ারা উষা। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলীফ রেজা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট: নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবি ফেড-এর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।