সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার** | চ্যানেল খুলনা

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরের হরিণটানা থানার রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল।

অভিযানে গ্রেপ্তার হন মো. রবিউল ইসলাম (৩৬)। তিনি শেখ লাল মিয়ার ছেলে। তাঁর বাড়ি রায়ের মহল এলাকায় এবং আড়ংঘাটা থানার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযান চলাকালে রবিউলের বসতঘরে তল্লাশি চালিয়ে তাঁর দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার রবিউলের অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনায় খুলনা মহানগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

র‍্যাব-৬ জানায়, গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে উদ্ধার হওয়া আলামতসহ খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাব আরও জানিয়েছে, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

নগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নে ভূমি ব্যবহার ও আবাসন নিয়ে পরামর্শ কর্মশালা

সোনাডাঙ্গা বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি : কেডিএ চেয়ারম্যান

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।