সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর | চ্যানেল খুলনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কেসিসি প্রশাসক আরো বলেন, সাইকেলের জন্য পৃথক লেনসহ প্রয়োজনীয় অবকাঠামো এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে মানুষের নিরাপদ যাতায়াতের পাশাপাশি দুর্ঘটনা ও যানজট হ্রাস পাবে। সেই সঙ্গে বায়ুদূষণ যেমন কমবে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব নগরী গড়ে উঠবে।

শুক্রবার (১ মে ) দুপুরে মহানগরীর শিববাড়ি আকিজ বাই সাইকেলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা সাইক্লিইস্টের সহযোগিতায় মোড়ে খুলনা বিভাগের প্রথম স্টান্ট শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে একটি সাইকেল র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিব বড়ি শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না। স্টান্ট শো প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান স্টান্ট রাইডার শাহরিয়ার মাহমুদ । অনুষ্ঠানটি পরিচালনা করেন নাইম খান, মাহাথির মোঃ অথৈ এবং সায়েদ খান। অন্যান্যের মধ্যে নড়াইল সাইক্লিইস্ট , নোওয়াপাড়া স্টান্ট রাইডার, বসুন্দিয়া সাইক্লিইস্ট, অভয়নগর সাইক্লিইস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন রেজা উর রহমান (এডমিন) , কাজী সাদিক( এডমিন) সহ খুলনা সাইক্লিইস্টের পরিচালনা কমিটি।

চোখ ধাঁধানো স্টান্ট শো দেখে মুগ্ধ হন কেসিসি প্রশাসকসহ উপস্থিত সবাই। পরে আকিজ বাই সাইকেলের পক্ষ থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চ্যাম্পিয়নকে ৪০০০ টাকা, রানার আপ ২৫০০ টাকা এবং ২য় রানার আপ ১৫০০ টাকা পুরষ্কা তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।