সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল | চ্যানেল খুলনা

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের সাধারণ মানুষ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখেছে এবং তারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর খানজাহান আলী থানার কুয়েট মোড়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

বক্তব্যে বকুল অভিযোগ করেন, ধানের শীষের গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। তিনি দাবি করেন, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় গোপনে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভুল তথ্য দিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার পাঁয়তারা চলছে।

এ সময় তিনি সাধারণ মানুষকে কোনো প্রকার প্রলোভন বা মিথ্যা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে খুলনাকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ দল বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ও মিথ্যা রটনা ছড়িয়ে ভোট প্রার্থনা করছে।

এর আগে রকিবুল ইসলাম বকুল পাবলা মোল্লার মোড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও গণসংযোগ করেন। এছাড়া তিনি ক্রিসেন্ট জুট মিল অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন এবং সন্ধ্যায় ২ নম্বর ওয়ার্ডের সেনপাড়া ও বিএফআইডিসি রোড এলাকায় ব্যাপক গণসংযোগ চালান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।