সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দেশীয় পাইপ গান ও গোলাবারুদসহ যুবক আটক | চ্যানেল খুলনা

খুলনায় দেশীয় পাইপ গান ও গোলাবারুদসহ যুবক আটক

দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত গভীর রাতে নগরের পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

খুলনা থানার এস আই তপন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেয় মেজর আব্দুল­াহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)। তিনি আরও জানান, রাতে জনির ঘর থেকে একটি দেশীয় পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি তার ঘর থেকে উদ্ধার করা হয়। এছাড়া আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যও পাওয়া যায়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।