সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক | চ্যানেল খুলনা

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

খুলনা নগরীতে মো. ইকবাল শেখ (৩৫) নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ ঘটনা ঘটে।

আহত ইকবাল শেখ স্থানীয় ইকলাস শেখের ছেলে। তিনি খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইকবাল শেখের মেয়ের সঙ্গে একই এলাকার বাসিন্দা মো. আবির শেখের বিয়ে হয়েছিল। প্রায় তিন মাস আগে ইকবাল তার মেয়েকে ওই সংসার থেকে ফিরিয়ে আনেন। এরপর দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এর আগেও আবির শেখ ইকবালের ওপর হামলা করেছিলেন। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর আবির ও শাওনসহ চার থেকে পাঁচজন ইকবালের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা ইকবালের বাম পায়ের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, আবির শেখ এলাকায় একটি সশস্ত্র অপরাধী দলের সঙ্গে যুক্ত। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

লবণচরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। আহত ইকবাল চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।