সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলায় গ্রেপ্তার আব্দুল আউয়াল (২৫) নামে এক যুবককে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর হরিণটানা থানাধীন আশিবিঘা এলাকার আলআকসা মসজিদ গলিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

লবণচরা থানা পুলিশ জানায়, ডাবল মার্ডার মামলার তদন্তের অংশ হিসেবে আব্দুল আউয়ালকে এক দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অস্ত্র শ্যুটার ইস্রাফিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে রাখা হয়েছে।

পরে রাত ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। আব্দুল আউয়ালের দেখানো স্থান থেকে সাদা স্কচটেপে মোড়ানো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি সাদা রঙের টিস্যু ব্যাগও উদ্ধার করা হয়েছে।

আব্দুল আউয়াল খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া মওলাবাড়ির মোড় মসজিদ মিশন গলির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। ডাবল মার্ডার মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।