সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা | চ্যানেল খুলনা

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে শিববাড়ি মোড় থেকে বুধবার (৩০ জুলাই) সকালে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো।

প্রধান অতিথি বক্তব্য শেষে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন। এরআগে বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জুলাই আন্দোলনে নিহত শাকিব রায়হানের পিতা শেখ মোঃ আব্দুল আজিজ। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এসময় শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।