সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ | চ্যানেল খুলনা

খুলনায় গণঅধিকার পরিষদের নির্বাচিতদের শপথ

গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর চারটি থানায় কাউন্সিলে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নগরীর শিববাড়ি মোড়স্থ একটি হোটেলে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ সেপ্টেম্বর নগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, আড়ংঘাটা ও লবনচরা থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের শপথ বাক্য পাঠ করান যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর সভাপতি এইচ এম তাজুল ইসলাম।

এসময় আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন নগর সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জুবায়েত শেখ সম্রাট।

চার থানার দায়িতপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন, সদর থানার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন শেখ।

সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি মাহবুবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোঃ মিঠু শেখ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম।

লবণচরা থানার সভাপতি মোঃ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আজহারুল গাজী এবং আড়ংঘাটা থানার সভাপতি মোঃ রবিউল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মোড়ল, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদ রবিন। অনুষ্ঠানে ভিপি নুরুল হক নূরের শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান

খুলনায় ‘দুরন্ত উৎসব-২০২৭’, শুরু হয়েছে রেজিস্ট্রেশন

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।