সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি | চ্যানেল খুলনা

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে খুলনায় আসার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন ধরে তিনি ভার্টিগো রোগে চিকিৎসাধীন আছেন।

দৈনিক যুগান্তরের খুলনার অফিস প্রধান আহমদ মুসা রঞ্জু বলেন, কবি আব্দুল হাই শিকদার খুলনা আসার পথে অসুস্থ হলে তাকে নগরীর ময়লাপোতা মোড়ের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে তাকে হাসপাতালে ভর্তি করে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রক্ত সঞ্চালনসহ নানা সমস্যার কারণে তার এমআরআই করা হয়েছে।

কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদারের অসুস্থতার খবর পেয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, ড্যাব নেতা ডা. মোস্তফা কামাল, খুলনা মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে যান।

এদিকে সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদারের সুস্থ্যতা কামনা করেছেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

উল্লেখ্য, খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে শহীদ জিয়ার জন্মবার্ষিকীর আলোচনা সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। ওই সভায় কবি আব্দুল হাই শিকদারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন

খুবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও বিসিএসও’র খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে মানুষের ঢল, প্রশংসায় ভাসছে ‘অগ্রপথিক সাচিয়াদহ’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।