
নারী ও শিশু অপহরণ মামলার এক ভিকটিমকে উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা-পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব হাসান (২২), মোঃ এমদাদুল হক সরদার (৪৫) ও মোছাঃ শারমিন আক্তার ওরফে ময়না (৩৮)।
পুলিশ জানায়, গতকাল ঢাকা মহানগরীর কদমতলী থানার গ্যাসের গলি-সংলগ্ন পাটেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


