সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: মঞ্জু | চ্যানেল খুলনা

খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই: মঞ্জু

খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপুর্ণ। জুলাই অভ‚্যত্থানের পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নতুন যাত্রা শুরু করল এবং সেটি হচ্ছে এবারের নির্বাচনটায় মানুষের প্রত্যাশা অনেক। একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা কাজ করব। দেশের মানুষের জন্য আমরা অনেক কাজ করব। আমাদের চেয়ারম্যান তারেক রহমান একটি প্ল্যান দিয়েছেন, যাতে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাস্ট্র হিসেবে গড়ে তোলা যায়। খুলনাকেও একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। সুন্দর খুলনা, সুন্দর পরিবেশ ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ সমাজকে চাকরির নিশ্চয়তাসহ তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে। নগরীর বস্তির উন্নয়নে কাজ করা হবে। এই শহরকে আমরা দূর্ণীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চাই। এছাড়াও কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচি দিয়েছে। তাছাড়া শিক্ষা ও আমাদের শহরের স্বাস্থ্য বিষয়ে যে ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তি ও ৭নম্বর ঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত খুলনা গড়ার লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে। সমাজ থেকে দুর্ণীতি উপড়ে ফেলতে হবে। সকল শ্রেণিপেশার মানুষের সাথে নিয়ে ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে হবে। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন এবং অন্যকে ভোট দেয়ার আহবান জানাবেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, আল জামাল ভ‚ঁইয়া, মারুফ আল রশিদ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, নূর ইসলাম, সিদ্দিকুর রহমান, খায়রুল ইসলাম লাল, শামীম খান, আবু বক্কার, আলমগীর হোসেন আলম, আলমগীর ব্যাপারী, কামাল উদ্দিন, জামাল মোড়ল, সাব্বির হোসেন, রফিকুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, কামাল হোসেন, মিজানুর রহমান মিজান, ইলিয়াস হোসেন, আক্তার হোসেন বিপু, রুহুল আমিন সুমন, আল মামুন রাজা, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল জব্বার, মিজান শিকদার, মিজান মতিউর, কাজী আমিনুল ইসলাম, মনির হোসেন, জামাল খান, মিজান সরদার, রাজু হাওলাদার, লিটন হাওলাদার, আব্দুর রহিম, জাকির হোসেন, সবুজ, মিঠু, আহাদ হোসেন, রিপন, জুম্মানসহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ ও এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।