সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের শিক্ষার্থীদের অনবোর্ডিং প্রোগ্রাম বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতাও সমানভাবে অর্জন করতে হবে। এ জন্য কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ জরুরি। নিজেদের মধ্যে থেকে হতাশা দূর করে এখন থেকেই ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজন করায় তিনি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে শিক্ষার্থীরা বিপথগামী হবে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও সচেতন হবে।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি রুহুল আমিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাফিয়া ওয়াহিদ নির্ঝর। এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আহমেদ আল ফয়সাল ও সাবেক সাধারণ সম্পাদক রাহুল ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজরাতুন আনিসা ও মুমতাহা ইবতেদা রহমান।

অনুষ্ঠানে স্লাইড মেকিং, অ্যাড মেকিং, কনটেন্ট রাইটিং, লাইভ কুইজ ও ট্রেজার হান্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ’২৬ ব্যাচের শিক্ষার্থী ও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রেস রিলিজ আরও সংবাদ

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

কয়রায় সাংবাদিক হালিমের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন এমইউজে নেতৃবৃন্দ

শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে

সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।