সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি উপাচার্যের সাথে জবি’র নবনিযুক্ত উপাচার্য ও ইউজিসি সদস্যের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুবি উপাচার্যের সাথে জবি’র নবনিযুক্ত উপাচার্য ও ইউজিসি সদস্যের সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে সৌজন্য সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য প্রফেসর ড. সাদেকা হালিম।

এসময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী হিসেবে আপনার নেতৃত্বে ইউজিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিক-নির্দেশনা পাবে বলে আমার বিশ্বাস। একই সাথে উপাচার্য হিসেবে আপনার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও বেশি বিকশিত হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বদলে যাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক উন্নয়নের প্রশংসা করেন এবং তাঁর গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনাকে সাধুবাদ জানান। এ দুটি বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্কোন্নয়নে এমওইউ স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্যও তাঁর আগ্রহকে স্বাগত জানান।

পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা উপহার দেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।