সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির আইকিউএসির উদ্যোগে ফ্যাসিলিটিজ এন্ড রিসোর্সেস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির আইকিউএসির উদ্যোগে ফ্যাসিলিটিজ এন্ড রিসোর্সেস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৮: ফ্যাসিলিটিজ এন্ড রিসোর্সেস’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। ফ্যাসিলিটেটরবৃন্দ প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের কাঠামো, বিভিন্ন ধাপ এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৮: ফ্যাসিলিটিজ এন্ড রিসোর্সেস’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।