সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন | চ্যানেল খুলনা

ছাত্রদের বিভাগে রসায়ন ও ছাত্রীদের বিভাগে বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৬ এর ফাইনাল খেলা সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় প্রিন্টমেকিং ডিসিপ্লিনকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা ডিসিপ্লিন। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বাংলা ডিসিপ্লিনের রুইপাইসং মারমা বেস্ট প্লেয়ার অব দ্য ফাইনাল ও বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

অপরদিকে বেলা ৩টা ২০ মিনিটে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় অর্থনীতি ডিসিপ্লিনকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রসায়ন ডিসিপ্লিন। এই ম্যাচেও চমৎকার পারফরম্যান্সের জন্য রসায়ন ডিসিপ্লিনের শামীম বেস্ট প্লেয়ার অব দ্য ফাইনাল ও বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

ফাইনাল খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্ব দেওয়া উচিত। তিনি সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় বড় বিষয় নয়, অংশগ্রহণই আসল। শরীর ও মনকে প্রফুল্ল রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অংশগ্রহণকারী দলগুলোর প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।