সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক এক প্রশিক্ষণ আজ ১০ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে সেশনগুলো পরিচালনা করেন গিকি ক্লাউড আইএসপি, খুলনার ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হুসাইন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জি. অতীশ দীপঙ্কর বিশ্বাস। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।