সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির তৃতীয় দিন অতিবাহিত | চ্যানেল খুলনা

খুবিতে শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির তৃতীয় দিন অতিবাহিত

সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আজ ২৭ জুন (বৃহস্পতিবার) টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন।

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী, প্রফেসর ড. দেবেশ দাস, প্রফেসর ড. মো. ইউনুস আলী ও সহযোগী অধ্যাপক ড. মোর্ত্তজা আহমেদ।

এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে গত মে মাস থেকে আন্দোলন চলছে। এখনো এ বিষয়ে কোনো অগ্রগতি আমরা পাইনি। ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অর্ধদিবসব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে। আগামী ৩০ জুন পরীক্ষাকে আওতামুক্ত রেখে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ১লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি (ক্লাস, পরীক্ষা ও সমস্ত দাপ্তরিক কাজ বন্ধ থাকবে) পালন করা হবে। বক্তারা অবিলম্বে সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত না করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়ন এবং সুপার গ্রেড প্রদানের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় ঐতিহাসিক পদক্ষেপ: অ্যাকশনএইড

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।