সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে বিএসি নীতিমালা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে বিএসি নীতিমালা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল- আইকিউএসির উদ্যোগে ‘BAC Policy Validation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবারর (৩ সেপ্টেম্ব) দুপুরে ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নীতিনির্ধারণী কাঠামোর সঠিক প্রয়োগ অপরিহার্য। বিএসি নীতিমালা যাচাইয়ের মাধ্যমে আমরা একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারব। খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় মানোন্নয়নমূলক উদ্যোগকে অগ্রাধিকার দেয়। শিক্ষকদের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়া আরও সফল হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তোহিদুর রহমান। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।