সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও বিসিএসও’র খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও বিসিএসও’র খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ও বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড (বিসিএসও)-২০২৬ এর খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সির আয়োজনে এবং সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতাসহ মোট পাঁচটি ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে কম্পিউটার বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ প্রতিযোগিতা প্রমাণ করেছে যে শুধু নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠান নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও মেধাবী শিক্ষার্থীরা উঠে আসছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি করে। তিনি শিক্ষার্থীদের নতুন কিছু করার স্বপ্ন দেখার পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসার আহ্বান জানান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ রফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক শেখ মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিনের প্রভাষক ফারহান সাদিক।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিএসই ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।