সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালেদার বিদেশে সুচিকিৎসায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিএনপির | চ্যানেল খুলনা

খালেদার বিদেশে সুচিকিৎসায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিএনপির

অসুস্থ খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসায় সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার ( ২২ ফেব্রুয়ারি ) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি জানান।

তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন, যে চিকিৎসা এখানে সম্ভব নয়। এমন কি যে হাসপাতালে উনি ছিলেন, সেখানেও সম্ভব হয় নাই। প্রয়োজনে সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়তো দরকার হবে। এ ব্যাপারে সরকারেরে একটা নিষেধাজ্ঞা আছে।

নজরুল ইসলাম খান বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। উনি যেন তার চিকিৎসার প্রয়োজনে যখন যেখানে যেতে চান তা পারেন।

গেল বছরের ২৫ মার্চ থেকে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে। তাকে মুক্তি দেয়ার পর থেকে উনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন। প্রথম দফার পর পরিবারের আবেদনের আরো ৬ মাস সাজা মওকুফ করা হয়। যার মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

সরকারের নিষেধাজ্ঞা সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, যদিও এ নিষেধাজ্ঞা অমানবিক ও অযৌক্তিক। কারণ এদেশের ইতিহাস বলে যে, অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে। এমনকি জেলে থাকা অবস্থাও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে।

খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যত্যয় হলে বুঝা যাবে, সরকার তার সুচিকিৎসা চান না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, একজন অসুস্থ মানুষ সুচিকিৎসা না পেলে যেটা হতে পারে, সেটা সরকারের বিবেচনায় নেয়া দরকার। জনগণ সেটা বুঝে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।