সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালেদার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল | চ্যানেল খুলনা

খালেদার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল হয়েছে। গত ৬ মে এ আবেদনটি করেছিলেন তিনি। বিদেশে চিকিৎসার জন্য পাসপোর্ট নবায়নের আবেদনটি করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, খালেদা দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী তার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই।
সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে খালেদাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে একাধিকবার সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।

গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদার বিদেশে চিকিৎসার আবেদন আগে ২ বার আইনিভাবে প্রত্যাহার করা হয়েছিল। বর্তমান আবেদনের পরিপ্রেক্ষিতে ও সার্বিক বিষয়ে আইনে কোনো উপায় আছে কি না, সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিদেশ যাওয়ার অনুমতি পেলেও খালেদাকে আবার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।