সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাস্ক ও ভর্তি ফরম বিতরন | চ্যানেল খুলনা

খালিশপুরে হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাস্ক ও ভর্তি ফরম বিতরন

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে কলেজে ভর্তিচ্ছু ২০২০-২১ শিক্ষাবর্ষের গরীব অসহায় শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও কলেজে ভর্তি ফরম বিতরন করা হয়। প্রতিদিন সকাল থেকে শুরু করে কলেজ চলাকালীন সময় পর্যন্ত এই মাস্ক ও ভর্তি ফরম সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরন করছে খালিশপুর থানা ছাত্রলীগসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ ছাড়াও কলেজে ভর্তিচ্ছু ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগ নেতা-কর্মীদের এ মহতি উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও কলেজে ভর্তি ফরম বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিশপুর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মিলন শেখ, মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইমন, ওবায়দুর রহমান, খালিশপুর থানা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আনিছুর রহমান, প্রচার সম্পাদক অহিদুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অনিক সরদার, হাসিব, জসিম, বদিউর, সজিব, সাইফুল, প্লাবন, আফজাল প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।