সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে বিএনপির দুই কার্যালয়, বকুলের বাড়িতে আগুন ও নয়াবাটিতে শিমুলের দোকান ভাংচুর লুটপাট | চ্যানেল খুলনা

খালিশপুরে বিএনপির দুই কার্যালয়, বকুলের বাড়িতে আগুন ও নয়াবাটিতে শিমুলের দোকান ভাংচুর লুটপাট

খুলনা নগরীর খালিশপুর থানা ও ১৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার সন্ধ্যার পর বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে কার্যালয় দুটিতে হামলা ও ভাংচুর চালায়।
এর আগে খালিশপুরে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়া সন্ধা ৬টার দিক খালিশপুর নয়াবাটি মোড়ে অবস্থিত ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদুল হাসান শিমুলের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
এ বিষয়ে মাহমুদুল হাসান শিমুল বলেন, আমার দোকান বন্ধই ছিলো। বর্তমান পরিস্থিতিতে আমি আজ দোকানে যাই নাই। সন্ধা ৬টার দিক স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ২০ থেকে ৩০ জন নেতাকর্মীরা আমার দোকান ভাংচুর করে ও সব মালামাল লুট করে নিয়ে যায়। আমার দোকান থেকে গ্যাসসহ সিলিন্ডার, গ্যাসের চুলা ও বিকাশ নগদ লেনদেনের ক্যাশ সহ মোবাইল নিয়ে যায়। এতে অন্তত আমার ৪ থেকে ৫লাখ টাকার মালামাল নিয়ে গেলো। দোকানের সামনে একটিমাত্র গ্যাসের সিলিন্ডার পড়ে থাকতে দেখি পরবর্তীতে।
মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলনা থেকে বিতাড়িত হয়ে খালিশপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ও অফিসে তান্ডব চালাচ্ছে।
তবে আওয়ামী লীগ নেতারা ভাংচুরের বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।