সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে বন্ধ রাস্তা চালুর লক্ষ্যে সিটি মেয়র ও জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন | চ্যানেল খুলনা

খালিশপুরে বন্ধ রাস্তা চালুর লক্ষ্যে সিটি মেয়র ও জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন

খুলনা মহানগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিল ও পিপলস জুট মিলের সীমানা সংলগ্ন বন্ধ রাস্তাটি পুণরায় চালু করার লক্ষ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আজ বুধবার সকালে সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য, ইতোপূর্বে সড়কটি জন ও যান চলাচলের উম্মুক্ত থাকলেও উভয় জুট মিলের নিরাপত্তার স্বার্থে সড়কটি বন্ধ করে দেয়া হয়।

বর্তমানে জুট মিল দু’টি বন্ধ থাকায় জনগুরুত্বপূর্ণ এ সড়কটি উম্মুক্ত করা জরুরী বলে পরিদর্শকালে সিটি মেয়র উল্লেখ করেন। জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাগণও রাস্তাটি উন্মুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইউসুফ আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, শ্রম অধিদপ্তর-খুলনার পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান, দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব-উল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: আলিমুজ্জামান মিলন, ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মামুনসহ জুটমিলের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।