সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত | চ্যানেল খুলনা

খালিশপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

টানা তিন দিন পর কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। প্রশাসনের আশ্বাসে বুধবার (২৯) সকাল থেকে তারা কর্মবিরতি আপাতত স্থগিত ঘোষণা করে সকাল ৮টা থেকে তেল উত্তোলন শুরু করে।

বুধবার এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশ সমিতির সাধারণ সম্পাদক সোবহান মোরল বলেন, আমাদের সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা হয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নেবে। তাই আমরা সারা দেশের কথা চিন্তা করে আপাতত আমাদের কর্ম বিরতি স্থগিত ঘোষণা করছি।

গত রোববার থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করে ট্যাংকলরি শ্রমিকরা।

কর্মবিরতিতে খুলনার খালিশপুরের রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

পাসের হারে ঢাকা শীর্ষে, পিছিয়ে খুলনা অঞ্চলের যশোর ও বরিশাল বোর্ড

নিউ মার্কেট ও সোনাডাঙ্গা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কেডিএ’র অভিযান

একযোগে খুলনায় পুলিশের ২৮ কর্মকর্তা ক্লোজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।