সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে এনকে এনআই মহল্লার যুব সংঘের উদ্যোগে মানবিক সেবা | চ্যানেল খুলনা

খালিশপুরে এনকে এনআই মহল্লার যুব সংঘের উদ্যোগে মানবিক সেবা

করোনা ভাইরাসে সারা বিশ্ব আজ স্থবির, জীবনযাত্রা লকডাউনে বিপর্যস্ত। সারাদেশে কর্মজীবি মানুষের দিন কাটছে কর্মহীন অর্ধাহারে। দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া দিনমজুর উদ্বাস্তু,ছিন্নমূল মানুষগুলো ইতোমধ্যে যুব সমাজ এ সকল মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী রান্না করা ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করছে।
যুব সংঘের সাধারণ সম্পাদক আবু সালে শিমুল বলেন দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে গত বছরের ন্যায় এ বছর মসজিদে ভ্রাম্যমান ও ছিন্নমূল মানুষের জন্য মসজিদ কর্তৃক ইফতারের ব্যবস্থাপনা ও বন্ধ। তাই এন/কে ও এন/আই মহল্লার যুব সংঘের উদ্যোগে মাসব্যাপি রমাযানুল মুবারাকে সে সকল ভ্রাম্যমান ও ছিন্নমূল রোযাদারদের মাঝে ইফতার বিতরনের জন্য কর্মসূচী হাতে নিয়ে কাজ শুরু করেছে।
এ কাজ বাস্তবায়নে যুবসমাজ স্বতস্ফুর্তভাবে নিজস্ব অর্থ-সহযোগিতার পাশাপাশি কাজ করে যাচ্ছে। তিনি আরো জনান , এ কাজে এলাকার সাধারন স্বচ্ছল পরিবার ও তাদের সহযোগীতায় অংশগ্রহণ করেছে। তিনি যুব সমাজ ও এলাকাবাসির কৃতজ্ঞতা আদায় করেছেন।
ইফতার বন্টনে উপস্থিত ছিলেন-যুব-কমিটির সভাপতি মোস্তফা কামাল,সহ-সভাপতি মোঃ বাদল আহমেদ, ইমামুল ইসলাম সোহেল,মোঃ মিলন হোসেন,সাধারণত সম্পাদক আবু সালে শিমুল,সহ-সাধারণ সম্পাদক মামুন হোসেন, দুলাল হোসেন, আরুজ ইসলাম,সাংগঠনিক-সম্পদক আব্দুল শুভ,দপ্তরে সম্পাদক আরিফ ইসলাম প্রচার সম্পাদক মোঃ রাহাত হোসেন,ত্রান-সম্পাদক খন্দকার রেজওয়ান অভি সদস্য আপতাব,রাজা,রিয়ান,মামুন হোসেন,হাফেজ ফয়সাল হোসেন প্রমূখ জানায়,দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে আমাদের এই ত্রান ও ইফতার বন্টন কার্যক্রম চলবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।