সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতার

খবর বিজ্ঞপ্তিঃ গত ইং-২৫/০২/২০২০ তারিখ অনুমান ০৫.০০ ঘটিকার সময় ভিকটিম হাসান মাহমুদ অভি (১৫), পিতা-মোঃ আসলাম শেখ, সাং-সরাফপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা তার নানা বাড়ী হতে ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বাহির হয় এবং বাড়ীতে ফিরে না আসলে তার লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। উক্ত সংক্রান্তে হরিণটানা থানায় একটি সাধারণ ডাইরী করা হয়। ইং-০২/০৩/২০২০ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় ভিকটিমের মৃতদেহ দিঘলিয়া থানাধীন হাজীগ্রাম ইসরাইল ডাক্তারের বাড়ীর সামনে আত্রাই নদীর কিনারে পানির উপর হতে উদ্ধার করা হয়। ভিকটিমের বাবা মোঃ আসলাম শেখ ভিকটিম হত্যাকান্ড ও ইজিবাইক ছিনতাই অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে দিঘলিয়া (খুলনা) থানার মামলা নং-০২, তারিখ-০৩/০৩/২০২০ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি পিবিআই এর সিডিউল ভূক্ত হওয়ায় পিবিআই খুলনা জেলা স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে। পুলিশ পরিদর্শক (নিঃ) একেএম মাহফুজুল হক, পিবিআই খুলনা জেলা মামলাটি তদন্ত করেন। তিনি মামলার তদন্তভার গ্রহণ পূর্বক গোপন ও প্রকাশ্যে এবং বিশ্বস্থ সোর্স নিয়োগের মাধ্যমে এবং ডিআইজি পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকা জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম মহোদয়ের সঠিক তত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই খুলনা জেলার ইউনিট প্রধান জনাব সৈয়দ মোশফিকুর রহমান মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত আসামী ১। সোহাগ হোসেন (২২), পিতা-আবুল হোসেন খলিফা, সাং-নদমুল্লা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর , ২। হানিফ শেখ (২৬), পিতা-মৃত করিম শেখ, সাং-মিল্কি দেয়াড়া, থানা-রূপসা, জেলা-খুলনা, ৩। মোঃ রায়হান (২২), পিতা-মৃত জালাল শেখ, সাং-হোগলাডাঙ্গা, থানা-হরিণটানা, জেলা-খুলনাদেরকে গত ইং-২৪/০৮/২০২০ খ্রিঃ গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ শেষে অদ্য ইং-২৫/০৮/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে গ্রেফতারকৃত ০৩ জন আসামী বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত মর্মে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামীদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঝালকাটি জেলার নলছিটি উপজেলার ডেবরা গ্রাম থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।