সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কৈয়া বাজারে গ্লোবাল খুলনার মাস্ক বিতরণ ও গণসচেতনতা মূলক কার্যক্রম | চ্যানেল খুলনা

কৈয়া বাজারে গ্লোবাল খুলনার মাস্ক বিতরণ ও গণসচেতনতা মূলক কার্যক্রম

বুধবার দুপুর ১টায় খুলনা শহরের অদূরে কৈয়া বাজারে গ্লোবাল খুলনার পক্ষ থেকে মসজিদের ঈমাম, বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা, পথচারীদেরকে মাস্ক পরিয়ে দেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন। এ সময়ে উপস্থিত ছিলেন, চ্যানেল খুলনা টিভির সিইও এবং দৈনিক তথ্যের ষ্টাফ রিপোর্টার হাসানুর রহমান তানজীর, কৈয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কাজী শরিফুল ইসলাম মিঠু, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রঞ্জন রায়, সাংবাদিক বেলাল হোসেন সজল, মোস্তফা কামাল আকন, দুলাল আকন, জুয়েল আকন সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এছাড়াও কৈয়া বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় একটি সংগঠনের কাছে গ্লোবাল খুলনার পক্ষ থেকে মাস্ক হস্তান্তর করা হয়। বিভিন্ন সংগঠনে এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ের সময় গ্লোবাল খুলনার আহবায়ক বলেন, আজ যেহেতু কৈয়ার হাট বার, তাই ব্যপক সংখ্যক মানুষ হাটে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র কেনার উদ্দেশ্যে তাই সকলকেই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনা সংক্রমণ থেকে বাচতে হলে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি স্থানীয় নেতৃবৃন্দকে অনুরোধ করেন, এলাকায় জনমত গঠন করে আগামী সপ্তাহে বিভিন্ন ইউনিয়নে গণ টিকাদান কর্মসূচিতে ২৫ উর্ধ্ব সকলেই যেন টিকা গ্রহণ করে। কারণ সরকার টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে এবং আগামী ১১ তারিখের পর থেকে হয়তো লক ডাউন তুলে নেয়া হবে। তাই সকলকেই নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সর্বোপরি জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নিজেদের গরজেই যেনো টিকা নেয় সে জন্য সবাইকে আহবান জানাতে হবে। পাশাপাশি এই টিকা যে সম্পূর্ণ নিরাপদ, সেটাও সবাইকে জানাতে হবে। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান গ্লোবাল খুলনার আহবায়ক।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।