সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসির দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত | চ্যানেল খুলনা

কেসিসির দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউস মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. আব্দুস সালাম (৪৫)। তিনি সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক রয়েছেন।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, নিহত চালকের পরিবার কোনো মামলা করতে চাচ্ছে না। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর থেকে চালক বারেক পলাতক রয়েছেন। তাঁকে পাওয়া গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খান। তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বর্জ্য থেকে উৎপাদন করা হবে সার- বিদ্যুৎ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।