সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপি'র উদ্দোগে বাজারে সুরক্ষা রেখা অঙ্কনসহ জীবাণুনাশক স্প্রে | চ্যানেল খুলনা

কেএমপি’র উদ্দোগে বাজারে সুরক্ষা রেখা অঙ্কনসহ জীবাণুনাশক স্প্রে

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীর বিভিন্ন বাজার করোনাভাইরাস থেকে সতর্ক রাখতে প্রতিটি দোকানের সামনে সুরক্ষা রেখা অঙ্কন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আজ বুধবার মহানগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের সময় সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা নিশ্চিতকল্পে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে সুরক্ষা রেখা অঙ্কনসহ জীবাণুনাশক স্প্রে করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, কেএমপি কমিশনারের নির্দেশে শহরের বিভিন্ন বাজির পাড়া মহল্লার প্রতিটি দোকানের সামনে সোস্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা নিশ্চিতকল্পে সুরক্ষা রেখা অঙ্কন করা হচ্ছে। এছাড়াও জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্প্রে করা সম্ভব, সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগণ এলাকায় করোনা ভাইরাসমুক্ত রাখতে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছি। তিনি জানান, প্রতিদিনই জলকামান দিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।