সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট সড়কের উপর এবং ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ | চ্যানেল খুলনা

কুয়েট সড়কের উপর এবং ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রবেশপথের সড়ক এবং ফুটপাতের
উপর থেকে অবৈধ স্থাপনা ও মালামাল উচ্ছেদ অভিযান। একদিনের মধ্যে বাকীদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ।
বিশ^বিদ্যালয়ের সড়ক অবৈধ ভাবে দখল করে বিভিন্ন মালামাল রাখায় এবং ফুটপাত দখল করে স্থাপনা গড়ে তোলায় যানবাহন চলাচলে
বিগ্ন সৃস্টি হওয়ায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অবৈধ স্থাপনা
সহ মালামাল সরিয়ে নেওয়ার জন্য গত এক সপ্তহ আগে নির্দেশ প্রদান করেন। গতকাল সোমবার বেলা ১২টায় খানজাহান আলী থানার
অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সড়কের উপর এবং ফুটপাতের অবৈধ স্থাপনা ও মালালাম উচ্ছেদ অভিযান
পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন প্রামানিক, এস আই মেহেদী
হাসানসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যগন।
খানজাহান আলীা থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, কুয়েট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত প্রবেশপথের
সড়কের উপর এবং ফুটপাতের উপর অবৈধ মালামাল অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তার
নির্দেশে এ অভিযান পরিচালিত হয়েছে যা চলমান থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।