সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ | চ্যানেল খুলনা

কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট রবিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভিসি মহোদয়ের বাস ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উওোলন। সকাল ০৯.১৫ টায় কালো ব্যাচ ধারণ ও ক্যাম্পাসস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় অনলাইনে কবিতা আবৃতি, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা এবং বাদ আসর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসমূহ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে গত ০১ আগস্ট থেকে বিশ^বিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের বাইরে এবং অভ্যন্তরে ব্যানার স্থাপন করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।