সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীদের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সোমবার সকাল ০৯টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ৩য় গ্রুপের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কে এম আজহারুল হাসান। অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুঃ বিল্লাল হোসেন খান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। কারিগরী অধিবেশনে চাকুরী বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সচিবালয় নির্দেশমালা, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং ছুটি বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীদের তিনটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হয়। আজ শেষ গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।