সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটে ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ক্যাম্পাসে ‘ইনস্টিটিউট ভবন’ এর ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং গবেষণা ও শিক্ষার পরিবেশকে আধুনিকায়ন করার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই ১০ তলা ইনস্টিটিউট ভবনটি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী”।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘টঈঈ-ঝঊখ ঔঠ’ এই নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।