সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0-4064x3048-0-0-{}-0-12#

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে মঙ্গলবার (২ ডিসেম্বর) “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এবং এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই। আপনাদের অর্জিত জ্ঞানকে নিজ নিজ বিভাগে কাজে লাগিয়ে কার্যকরভাবে কোর্স প্রোফাইল তৈরি করতে হবে এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশনকে স্বচ্ছ ও নির্ভুল করতে হবে। আমি আশা করি, অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়কে গুণগত শিক্ষাদানের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবেন।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন । তাঁরা কোর্স প্রোফাইল তৈরির প্রক্রিয়া এবং কোর্স আউটকাম (সিও) থেকে প্রোগ্রাম আউটকাম (পিও) অর্জনের হিসাব ( CO-PO attainment Calculation ) পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও প্রশিক্ষণ দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়েটের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী সকলকে সময়োপযোগী এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ বিভাগে এর সফলভাবে প্রয়োগ করার আহ্বান জানান।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং ওবিই পদ্ধতির সফল বাস্তবায়নে কোর্স কারিকুলাম, অ্যাসেসমেন্ট এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন সম্পর্কে শিক্ষা লাভ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।