সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউখালীতে সরকারি বালিকা বিদ্যালয়ের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাউখালীতে সরকারি বালিকা বিদ্যালয়ের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

”উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত । কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে বুধবার সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার বিআরডিবির উপ-পরিচালক বিএম কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউখালী ইউসিসিএ লিমিটেড সভাপতি হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া, সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের একাডেমিক চিফ মোস্তফা কামাল। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ বাল্য বিবাহকে আমরা না বলি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।