সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কল্যাণমুখী রাষ্ট্রে নেতৃত্ব দেবেন তারেক রহমান- মঞ্জু | চ্যানেল খুলনা

কল্যাণমুখী রাষ্ট্রে নেতৃত্ব দেবেন তারেক রহমান- মঞ্জু

গণতন্ত্রে উত্তরণ এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারকে সর্বাত্মক সহযোগিতার পরামর্শ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত সরকার প্রশাসনকে দলীয়করণ করে অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে এসে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে নগরীর বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বেলা ১১টায় খানজাহান আলী রোডের রূপসা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ড্যাপস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং এরপরে কয়লাঘাট কালিবাড়ি এলাকায় পানি উন্নয়র বোর্ড ও পরে সার্কিট হাউজ সংলগ্ন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় করেন এবং সরকারি দফতরের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।

বাদ আসর ১৭ নম্বর ওয়ার্ডের খাঁ বাড়ি এলাকায় এস এম শাহজাহান হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, তরিকুল্লাহ খান, ইসহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিবুল্লাহ শামীম, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ আলী, মাহবুব হোসেন, আব্দুর রশিদ, শামীম হাসান, শামীম খান, সাইমুন ইসলাম রাজ্জাক, খান শহিদুল ইসলাম, গোলাম নবী ডালু, আলম হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম লিটন, নুরুল ইসলাম লিটন, কাজী নজরুল ইসলাম, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, শামসুল আলম বাদল, মল্লিক সাইফুল ইসলাম, মোস্তফা জামান মিন্টু, সেলিম বড় মিয়া, ফিরোজ আহমেদ, ইমরান হোসেন, হাবিব খান, তরিকুল আলম, হুমায়ুনকবির, খন্দকার সোহেল, সজল আকন, ফয়সাল খান, শিউলি খান, দাউদ হোসেন লাচ্চু, নাসির উদ্দিন, সৈয়দ বেলায়েত হোসেন, শেখ শওকত হোসেন, হায়দার খান, খোকন খান, মোস্তফা জামান নোমান, মুরাদ খান, রাজু, কামাল হোসেন, সজীব হোসেন শাওন, প্রদীপ সাহা,
সেজান আহমেদ, ফারুক হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।