সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খুলনা মহানগর ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খুলনা মহানগর ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা পরিস্থিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। নগরীর বিভিন্ন স্থানের কিছু মানুষ করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ে ফলে তারা কারোর নিকট তাদের অসহায়ত্বের কথা বলতে না পারায় তাদের সমস্যার কথা শুনে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। প্রতিদিনের ন্যায় ২মে শনিবার বিকালে খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষে এ খাদ্য সামগ্রী কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করেন তিনি।  এসময় নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাসেল বলেন “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে খুলনা মহানগর ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, খাদ্যহীনদের খাদ্য দিচ্ছে, অসহায় কৃষকের জমির ধান কেটে দিচ্ছে, অসুস্থ ব্যক্তির সাহায্যে রোজা রেখেও স্বেচ্ছায় রক্তদান করছে, রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে। তিনি আরও বলেন বর্তমানে করোনা সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশ ব্যাপী ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে এসে একটি মানবিক সংগঠন হিসেবে দেশের মানুষের নিকট সমাদৃত হয়েছে।”

খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা মশিউর রহমান বাদশা, গালিব হোসেন, পিয়াল হাসান, সাইফুল প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।