সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনাভাইরাস মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্ক থাকার আহবান জানান সিটি মেয়র | চ্যানেল খুলনা

করোনাভাইরাস মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্ক থাকার আহবান জানান সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (রবিবার) সকালে খুলনার বয়রা শ্রম অধিদপ্তর চত্বরে কর্মহীন প্রায় তিন হাজার ট্রাকশ্রমিকের মাঝে সাত কেজি করে চাল বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে করোনাভাইরাস মোকাবেলায় নগরবাসীকে আরো সতর্ক থাকার আহবান জানান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, একটু ভুলের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সরকারের খাদ্যবান্ধব কর্মসুচিতে অনিয়ম হলে তা সহ্য করা হবে না। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুদ রয়েছে, কোন সংকট হবে না। করোনাভাইরাস প্রতিরোধে সরকার অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে।
চাল বিতরণকালে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদুসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
পরে খুলনা সিটি মেয়র আলিম জুট মিলসের এক হাজার পাঁচশত ১০ কর্মহীন পাটকল শ্রমিকের মাঝে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।