সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কঙ্গোতে এম ২৩ বিদ্রোহীদের দখলে বিমানবন্দর | চ্যানেল খুলনা

কঙ্গোতে এম ২৩ বিদ্রোহীদের দখলে বিমানবন্দর

কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিমানবন্দর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। মঙ্গলবারের (২৮ জানুয়ারি) এই ঘটনায় শহরে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাজধানী শহরে একাধিক দূতাবাসে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিদ্রোহী এম ২৩ গোষ্ঠী সোমবার দেশটিতে অনুপ্রবেশ করে। রুয়ান্ডা গণহত্যার প্রভাবে প্রায় তিন দশক ধরে চলা দ্বন্দ্বে এত বেশি অস্থিরতা শেষবার দেখা গিয়েছিল ২০১২ সালে।

বিদ্রোহীরা শহরের দখল নেওয়ার পর রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেছেন, কঙ্গোর পরিস্থিতি এখন খুব অস্থিতিশীল। শহরের ভেতরে বিদ্রোহীরা শক্ত অবস্থান নিয়েছে এবং বিমানবন্দর তাদের নিয়ন্ত্রণে থাকার কথা তাদের কানে এসেছে বলেও জানিয়েছেন তিনি।

ডুজারিক জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, জাতিসংঘের শান্তিরক্ষীরা নিজেদের ঘাঁটিতে প্রাণ রক্ষার্থে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শহরজুড়ে অস্ত্রের ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে।

এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ কঙ্গোর খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের গোমা শহরের হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। কয়েক দশকের পুরোনো এক বিরোধ আঞ্চলিক যুদ্ধ উসকে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায়

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।