সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘ওবায়দুল কাদেরের ভাইয়ের উদ্দেশ্য যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে’ | চ্যানেল খুলনা

‘ওবায়দুল কাদেরের ভাইয়ের উদ্দেশ্য যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অনেক অভিযোগ উত্থাপন করেছেন। এসব অভিযোগের উদ্দেশ্য যাই হোক, অনেক সত্য বেরিয়ে আসছে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে খোদ ওবায়দুল কাদের সাহেব জিতবেন কিনা তার আপন ভাই-ই এ প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগের এই তিনজন (সাঈদ খোকন, ফজলে নূর তাপস ও আবদুল কাদের মির্জা) নেতার বক্তব্যেই আবার প্রমাণিত হয়েছে-দলটির ‘টপ টু বটম’ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত।

‘লুটপাটে কে কাকে টক্কর দিতে পেরেছে– এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া চলছে। আওয়ামী লীগ তাদের পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে যে সত্য বেরিয়ে আসছে, তাতে প্রমাণিত– দলটি এখন ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।’

দেশে দুর্গতির জনক আওয়ামী লীগ মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে ইউনিফরম পরা সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আর বেশিদিন মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।