সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ওটিটিতে সজলের সিনেমা ব্যাচ ২০০৩ | চ্যানেল খুলনা

ওটিটিতে সজলের সিনেমা ব্যাচ ২০০৩

নতুন সিনেমায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। তার এই সিনেমার নাম ‘ব্যাচ ২০০৩’। আজ সোমবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ফাস্ট লুক শেয়ার করেছেন সজল। এছাড়া এর অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্টারটি দেখা যাচ্ছে।

চিত্রনাট্য লেখার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন পার্থ সরকার। গল্প লিখেছেন রাফায়েল আহসান।

সজল বলেন, ‘লম্বা প্রি প্রোডাকশনের পর গত ডিসেম্বরে আমরা সিনেমাটির শুটিং শুরু করি। দর্শক আমাকে এখানে একদমই নতুনভাবে দেখতে পাবেন। এ ধরনের চরিত্র এর আগে করিনি। চরিত্রটি ধারণ করতে শুটিংয়ের আগে আমি দীর্ঘদিন অন্য কোনো নাটক বা সিনেমার কাজ করিনি। সব‌ মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে।’

পরিচালক পার্থ সরকারের প্রথম সিনেমা এটি। তিনি বলেন, ‘সাইকোলজিকাল থ্রিলার ঘরানার সিনেমা এটি। আমরা খুব যত্ন নিয়ে বানানোর চেষ্টা করেছি। এর বাকি কলাকুশলী এবং অন্য তথ্য শিগগিরই প্রকাশ করব।’

ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘ব্যাচ ২০০৩’ মুক্তি পাবে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।