সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস জামে মসজিদ সংষ্কার শেষে উদ্বোধন | চ্যানেল খুলনা

ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস জামে মসজিদ সংষ্কার শেষে উদ্বোধন

Oplus_131072

নগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী সোনালী জুট মিলের পুরাতন জামে মসজিদের সংষ্কার কাজ শেষে আধুনিক মসজিদ ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার (৩ অক্টোবর) জুম্মাবাদ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সংস্কার পরবর্তী মসজিদের কার্যক্রম শুরু হয়।

জানা যায়, মিলটির তৎকালীন মালিক মরহুম জহুরুল হক ১৯৬৬ সালে ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস জামে মসজিদটি নির্মাণ করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদটি ক্রমেই ইবাদতের অনুপযোগী হয়ে পড়ে। মিলের আবাসিক কলোনিতে এক সময়ে বসবাসরত এক ঝাক তরুণ যুবকের উদ্যোগে স্থানীয় যুবসমাজ মসজিদটির সংস্কার ও আধুনিকায়নে এগিয়ে আসেন। সোনালী জুট মিলস কর্তৃপক্ষ এবং পরিচালনা কমিটির সমন্বয়ে তরুণদের নিয়ে মোঃ রুহুল আমিনকে সভাপতি এবং শেখ সালাউদ্দিন দুলালকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় মসজিদ সংস্কার কমিটি। এক সময়ে যারা কলোনীতে বসবাস করত জীবন ও জীবিকার প্রয়োজনে এখন দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাহিরে ছড়িয়ে রয়েছে তারা র্দীঘদিনের পুরাতন ঐহিত্যবাহী এই মসজিদটি সংষ্কারের দায়িত্ব গ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

কতিপয় যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় সংস্কার কাজ শেষে গতকাল ৩ অক্টোবর জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে আধুনিক মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি গোলামুর রহমান। এ সময় মীরেরডাঙ্গা জামিয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, সোনালী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তামিম হুসাইন,সোনালী জুট মিলের সাবেক নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শেখ ইউনুস আলী, মসজিদ কমিটির সভাপতি আজিজুর রহমান, মসজিদ সংস্কার কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন দুলাল, মসজিদ কমিটির নেতা ওবায়দুর রহমান, সংস্কার কমিটির কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, সোনালী জুট মিলের প্রবীণ ব্যক্তিত্ব ফুল মিয়া, সাবেক ইমাম মাওলানা হাশেমসহ সোনালী জুট মিল কলোনিতে একসময়ে যাদের পথচারনায় মুখরিত ছিল সে সকল নবীন ও প্রবীণ ব্যক্তিত্ব এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।